, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরভদ্রাসনের হাজিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী উদ্বোধন, সদরপুরে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা ভিপি সাদিক কায়েস। চরভদ্রাসনে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। চরভদ্রাসনে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উদ্বোধন। চরভদ্রাসনে জাটকা নিধন সপ্তাহ উদ্বোধন। চরভদ্রাসনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন সাংবাদিক কুমারেশ পোদ্দার চরভদ্রাসনে নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার হাজীগঞ্জ কবরস্থানের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারী চরভদ্রাসনে সেনাবাহিনী-পুলিশের যৌথ চেকপোস্ট, ফিরছে ভোটের আস্থা চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন

ফরিদপুরে, চর-ভদ্রাসনের হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রিপ্রশাসনের নীরব ভূমিকায় জনস্বাস্থ্য হুমকির মুখেঃ

চর-ভদ্রাসন উপজেলার বিভিন্ন হাট-বাজারের খাবার হোটেল গুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অভিযোগ পাওয়া গেছে, বাজার গুলোয় প্রতিদিন অসংখ্য মানুষ খাবার খেতে গেলেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলছে এসব হোটেলের কার্যক্রম,
স্থানীয় সূত্রে জানা যায়, চর-ভদ্রাসন সদর বাজার, মৌলভীর চরবাজার, হাজিগঞ্জ বাজার ও জাকেরের সুরা বাজারের অধিকাংশ হোটেলেই খাবার তৈরি ও সংরক্ষণের জায়গা নোংরা এবং অস্বাস্থ্যকর, রান্নাঘর থেকে শুরু করে খাবার পরিবেশন পর্যন্ত কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না কিছু কিছু জায়গায় তো রাস্তার উপরেই অস্বাস্থ্যকর পরিবেশে রান্না-বান্নার খাবার গুলো খোলা অবস্থায় রাখায় ধুলাবালি, মশা-মাছি বসে পড়ছে, এতে সাধারণ মানুষের স্বাস্থ্য চরম ঝুঁকিতে পড়ছে,
এদিকে, চরভদ্রাসন বাজারে কিছু হোটেল মালিকের বিরুদ্ধে অন্যের প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগও উঠেছে, জানা গেছে, “হাজির বিরানি হাউজ” নাম ব্যবহার করে আরেকটি দোকান অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করছে, একইভাবে “নান্না বিরানি হাউজ” নামেও অন্য কেউ খাবার বিক্রি করছে, এসব ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, বহুবার উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করা হলেও কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি, ফলে ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে,
এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন বলেন, “অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি বা পরিবেশন করা হলে অবশ্যই আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। কেউ অন্য প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে প্রতারণা করছে কিনা সেটিও দেখা হবে।”
এদিকে সচেতন নাগরিকরা দ্রুত-প্রশাসনের অভিযান জোরদার ও নিয়মিত মনিটরিংয়ের দাবি জানিয়েছেন, যাতে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষিত থাকে বলে জানিয়েছেন।

চরভদ্রাসনের হাজিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী উদ্বোধন, সদরপুরে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা ভিপি সাদিক কায়েস।

ফরিদপুরে, চর-ভদ্রাসনের হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রিপ্রশাসনের নীরব ভূমিকায় জনস্বাস্থ্য হুমকির মুখেঃ

প্রকাশের সময় : ০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫