ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ বাজার সংলগ্ন কবরস্থানের উদ্যোগে আগামী ২৫ জানুয়ারি ২০২৬, রোজ রবিবার বাদ আসর এক বিশাল বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলটি অনুষ্ঠিত হবে তোর হাজীগঞ্জ এরশাদের চরহাজিগঞ্জ এরশাদে রাব্বি হাফিজিয়া মাদ্রাসা মাঠে।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন হাফেজ মাওলানা শাহাদাত হোসেন ও হযরত মাওলানা হুজ্জতউল্লাহ। মাহফিলে সভাপতিত্ব করবেন চর হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট আলেম ক্বারী মোহাম্মদ আলী।
এদিকে বার্ষিক এই ওয়াজ মাহফিল উপলক্ষে কবরস্থানের উন্নয়ন ও সংরক্ষণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন কবরস্থানের সভাপতি কবির খালাসী। তিনি বলেন, এই কবরস্থানে যাদের পিতা-মাতা ও আত্মীয়-স্বজন শায়িত আছেন, তাদের সবাইকে মাহফিলে উপস্থিত থেকে কবরস্থানের উন্নয়নে সুনির্দিষ্ট মতামত ও আর্থিক সহায়তা প্রদানের জন্য বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে। সম্মিলিত প্রচেষ্টায় কবরস্থানকে সুরক্ষিত ও সুপরিকল্পিতভাবে রক্ষা করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে মাহফিলটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
শিরোনাম :
চরভদ্রাসনের হাজিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী উদ্বোধন, সদরপুরে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা ভিপি সাদিক কায়েস।
চরভদ্রাসনে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
চরভদ্রাসনে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উদ্বোধন।
চরভদ্রাসনে জাটকা নিধন সপ্তাহ উদ্বোধন।
চরভদ্রাসনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন সাংবাদিক কুমারেশ পোদ্দার
চরভদ্রাসনে নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার
হাজীগঞ্জ কবরস্থানের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারী
চরভদ্রাসনে সেনাবাহিনী-পুলিশের যৌথ চেকপোস্ট, ফিরছে ভোটের আস্থা
চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন
হাজীগঞ্জ কবরস্থানের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারী
-
আবুল কালাম, - প্রকাশের সময় : ০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- ২০৩ পড়া হয়েছে









