ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় যথাযথ আয়োজনের মধ্য দিয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। “জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। সভায় সভাপতিত্ব করেন চরভদ্রাসন উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ যায়েদ হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাটকা সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং নিয়ম মেনে মাছ ধরা থেকে বিরত থাকলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এতে দেশের সারাবছরের মাছের চাহিদা পূরণ করা সম্ভব হবে।
বক্তারা আরও আহ্বান জানান, জাটকা রক্ষায় সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং সরকারের নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। তাহলেই দেশের নদ-নদীতে ইলিশের প্রাচুর্য ফিরে আসবে এবং জেলেদের জীবনমানও উন্নত হবে।
শিরোনাম :
চরভদ্রাসনের হাজিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী উদ্বোধন, সদরপুরে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা ভিপি সাদিক কায়েস।
চরভদ্রাসনে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
চরভদ্রাসনে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উদ্বোধন।
চরভদ্রাসনে জাটকা নিধন সপ্তাহ উদ্বোধন।
চরভদ্রাসনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন সাংবাদিক কুমারেশ পোদ্দার
চরভদ্রাসনে নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার
হাজীগঞ্জ কবরস্থানের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারী
চরভদ্রাসনে সেনাবাহিনী-পুলিশের যৌথ চেকপোস্ট, ফিরছে ভোটের আস্থা
চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন
চরভদ্রাসনে জাটকা নিধন সপ্তাহ উদ্বোধন।
-
আবুল কালাম চরভদ্রাসন ফরিদপুর - প্রকাশের সময় : ০৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- ৩৫ পড়া হয়েছে









