, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরভদ্রাসনের হাজিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী উদ্বোধন, সদরপুরে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা ভিপি সাদিক কায়েস। চরভদ্রাসনে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। চরভদ্রাসনে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উদ্বোধন। চরভদ্রাসনে জাটকা নিধন সপ্তাহ উদ্বোধন। চরভদ্রাসনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন সাংবাদিক কুমারেশ পোদ্দার চরভদ্রাসনে নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার হাজীগঞ্জ কবরস্থানের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারী চরভদ্রাসনে সেনাবাহিনী-পুলিশের যৌথ চেকপোস্ট, ফিরছে ভোটের আস্থা চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন

চরভদ্রাসনে নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • আবুল কালাম
  • প্রকাশের সময় : ১০:১২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৩ পড়া হয়েছে

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ফরিদপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ৩টায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জালাল উদ্দিন।
সভা শুরুর আগে উপস্থিত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্যের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বিএনপি’র নেতাকর্মী এবং সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময় পর্বে চরভদ্রাসন উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাব্য সমাধান এবং উন্নয়নমূলক করণীয় বিষয়ে উপস্থিতদের মতামত শোনেন সংসদ সদস্য। অংশগ্রহণকারীরা অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, নদীভাঙন প্রতিরোধ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে প্রস্তাব তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বাবুল বলেন, সমাজের সকল অপকর্ম দূর করে নব উদ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, “ব্যক্তিগত বা রাজনৈতিক মতভেদ থাকতে পারে, তবে দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চরভদ্রাসনের হাজিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী উদ্বোধন, সদরপুরে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা ভিপি সাদিক কায়েস।

চরভদ্রাসনে নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

প্রকাশের সময় : ১০:১২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬