, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরভদ্রাসনের হাজিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী উদ্বোধন, সদরপুরে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা ভিপি সাদিক কায়েস। চরভদ্রাসনে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। চরভদ্রাসনে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উদ্বোধন। চরভদ্রাসনে জাটকা নিধন সপ্তাহ উদ্বোধন। চরভদ্রাসনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন সাংবাদিক কুমারেশ পোদ্দার চরভদ্রাসনে নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার হাজীগঞ্জ কবরস্থানের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারী চরভদ্রাসনে সেনাবাহিনী-পুলিশের যৌথ চেকপোস্ট, ফিরছে ভোটের আস্থা চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন

ফরিদপুর-৪ আসনে ৮ প্রার্থীর লড়াই: অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় ভোটাররা

  • প্রকাশের সময় : ০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ১৯৫ পড়া হয়েছে

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। যাচাই-বাছাই শেষে ১০ জন প্রার্থীর মধ্যে ৮ জনকে বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে এ আসনে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—
বিএনপির মো. শহিদুল ইসলাম বাবুল, জামায়াতের মো. সরোয়ার হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইসহাক চোকদার, জাতীয় পার্টির রায়হান জামিল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আতাউর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ ও মুহাম্মদ মজিবুর হোসাইন।
নির্বাচনী মাঠে একাধিক দল ও স্বতন্ত্র প্রার্থীর উপস্থিতিতে ভোটের লড়াই জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে। তৃণমূলের ভোটারদের প্রত্যাশা—এ নির্বাচনে যেন কোনো সংঘাত, সহিংসতা কিংবা ভোট কারচুপির ঘটনা না ঘটে। তারা প্রার্থীদের গ্রহণযোগ্যতা ও নৈতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চান।
এদিকে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, জোটভিত্তিক সিদ্ধান্ত বা কৌশলগত কারণে কোনো প্রার্থী যদি শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ান, তাহলে জয়-পরাজয়ের সমীকরণ আরও জটিল হয়ে উঠতে পারে। এতে ভোটের হিসাব বদলে যাওয়ার পাশাপাশি প্রার্থীদের কৌশলেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
সব মিলিয়ে ফরিদপুর-৪ আসনের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত ভোটের মাঠে কারা নিজেদের অবস্থান শক্ত করতে পারেন এবং ভোটারদের আস্থা অর্জন করে সংসদে যাওয়ার টিকিট নিশ্চিত করেন।

চরভদ্রাসনের হাজিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী উদ্বোধন, সদরপুরে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা ভিপি সাদিক কায়েস।

ফরিদপুর-৪ আসনে ৮ প্রার্থীর লড়াই: অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় ভোটাররা

প্রকাশের সময় : ০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬