ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জালাল উদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জায়েদ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা হাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার, চরভদ্রাসন থানার উপরিদর্শক রিফাত উল্লাহ,গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী, মৎস্য কর্মকর্তা নাঈম হাসান বিপ্লব, চরহরিয়মপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বেলাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম, সাংবাদিক আব্দুস সবুর কাজলসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সবাইকে একযোগে সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়।
এ সময় গাজীরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী তার বক্তব্যে বলেন, তাদের ইউনিয়নের সীমানায় পদ্মা নদীতে চলমান ড্রেজিং কাজ যথাযথভাবে সম্পন্ন হচ্ছে না। কাজের জন্য নির্ধারিত কার্যাদেশ অনুযায়ী কোনো সাইনবোর্ডও টাঙানো হয়নি বলে তিনি অভিযোগ করেন। প্রতি বছরই ড্রেজিং কাজ ঢিলেঢালাভাবে শুরু হয় এবং বর্ষা মৌসুমের পানি আসার আগ পর্যন্ত কিছুদিন কাজ চললেও পরে তা বন্ধ হয়ে যায়—এতে প্রকৃত সুফল মিলছে না। তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের ড্রেজিং সেক্টরে সরকারি অর্থের অপচয় রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করেন।
সভাপতির বক্তব্যে ইউএনও জালাল উদ্দিন সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ এবং উন্নয়নকাজে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন এবং উত্থাপিত বিষয়গুলো যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
শিরোনাম :
চরভদ্রাসনে নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার
হাজীগঞ্জ কবরস্থানের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারী
চরভদ্রাসনে সেনাবাহিনী-পুলিশের যৌথ চেকপোস্ট, ফিরছে ভোটের আস্থা
চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন
ফরিদপুর-৪ আসনে ৮ প্রার্থীর লড়াই: অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় ভোটাররা
চরভদ্রাসনে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন।
চরভদ্রাসনে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনের প্রস্তুতি সম্পন্ন
ফরিদপুর ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের মনোনয়ন বৈধ ঘোষণা
অনার্সে ভর্তির আগেই থেমে গেল পথচলা, চরভদ্রাসনে কিশোরীর করুণ মৃত্যু
চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন
-
আবুল কালাম, - প্রকাশের সময় : ০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- ১০৭ পড়া হয়েছে
জনপ্রিয়








