, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরভদ্রাসনের হাজিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী উদ্বোধন, সদরপুরে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা ভিপি সাদিক কায়েস। চরভদ্রাসনে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। চরভদ্রাসনে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উদ্বোধন। চরভদ্রাসনে জাটকা নিধন সপ্তাহ উদ্বোধন। চরভদ্রাসনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন সাংবাদিক কুমারেশ পোদ্দার চরভদ্রাসনে নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার হাজীগঞ্জ কবরস্থানের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারী চরভদ্রাসনে সেনাবাহিনী-পুলিশের যৌথ চেকপোস্ট, ফিরছে ভোটের আস্থা চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন

চরভদ্রাসনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন সাংবাদিক কুমারেশ পোদ্দার

Oplus_16908288

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চরভদ্রাসন উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন প্রবীণ সাংবাদিক কুমারেশ পোদ্দার।
তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত থেকে এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। ন্যায়-অন্যায়ের প্রশ্নে আপসহীন অবস্থান এবং সাধারণ মানুষের পক্ষে কথা বলার কারণে ইতোমধ্যে এলাকায় তিনি পরিচিত মুখ হিসেবে সুনাম অর্জন করেছেন।
কুমারেশ পোদ্দারের চর হাজীগঞ্জ বাজারে একটি ওষুধ বিক্রয়কেন্দ্র রয়েছে। ব্যবসার পাশাপাশি তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় থেকে মেহনতি ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে স্থানীয়রা জানান।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করে কুমারেশ পোদ্দার বলেন, “আমি সব সময় মানুষের কল্যাণে কাজ করেছি। নির্বাচিত হতে পারলে উপজেলার সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করবো।”
তার প্রার্থিতার ঘোষণায় এলাকায় আলোচনা শুরু হয়েছে। স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ কার্যক্রম শিগগিরই শুরু করবেন বলে জানা গেছে।

চরভদ্রাসনের হাজিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী উদ্বোধন, সদরপুরে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা ভিপি সাদিক কায়েস।

চরভদ্রাসনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন সাংবাদিক কুমারেশ পোদ্দার

প্রকাশের সময় : ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬