ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হাজিগঞ্জ বাজার সংলগ্ন পদ্মা নদীর ওপারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর পৌরসভার যুব বিভাগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েস।
জানা যায়, ভিপি সাদিক কায়েস একটি মাইক্রোবাসে করে হাজিগঞ্জ বাজারে পৌঁছান। পরে সেখান থেকে ট্রলারে পদ্মা নদী পাড়ি দিয়ে অনুষ্ঠানস্থলে যান এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে তিনি পুনরায় হাজিগঞ্জ বাজারে ফিরে আসেন এবং সেখান থেকে সদরপুরের উদ্দেশ্যে রওনা দেন। স্থানীয় জামায়াত নেতাকর্মীরা জানান, সদরপুরে গিয়ে তিনি জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার কবর জিয়ারত করবেন।
এদিকে, অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আবুল কালাম চরভদ্রাসন ফরিদপুর 







