, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরভদ্রাসনের হাজিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী উদ্বোধন, সদরপুরে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা ভিপি সাদিক কায়েস। চরভদ্রাসনে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। চরভদ্রাসনে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উদ্বোধন। চরভদ্রাসনে জাটকা নিধন সপ্তাহ উদ্বোধন। চরভদ্রাসনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন সাংবাদিক কুমারেশ পোদ্দার চরভদ্রাসনে নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার হাজীগঞ্জ কবরস্থানের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারী চরভদ্রাসনে সেনাবাহিনী-পুলিশের যৌথ চেকপোস্ট, ফিরছে ভোটের আস্থা চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন

সদরপুরে দুলাল ফাউন্ডেশনের আয়োজনে শুরু হয়েছে এক বর্ণাঢ্য ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

মাদক ছাড়ি খেলাধুলা করি এই শ্লোগানে ফরিদপুরের সদরপুরের আকটের চর এস,সি উচ্চ বিদ্যালয় মাঠে দুলাল ফাউন্ডেশনের আয়োজনে শুরু হয়েছে এক বর্ণাঢ্য ফুটবল টুর্নামেন্ট।

শুক্রবার (৫সেপ্টেম্বর) বিকেল ৫টায় স্থানীয় ক্রীড়ামোদীদের উপস্থিতিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন (ভারপ্রাপ্ত) আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে চরচাদপুর স্পোর্টিং ক্লাব বনাম হাজীগঞ্জ স্পোর্টিং ক্লাব। খেলার শুরু থেকেই মাঠে দর্শকদের ভিড় উপচে পড়ে। খেলোয়াড়দের চমৎকার পারফরম্যান্স ও দর্শকদের উৎসাহে পুরো মাঠ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

দুলাল ফাউন্ডেশনের চেয়ারম্যান সুপ্রিম কোর্টের এডভোকেট মাহবুবুর রহমান দুলাল উদ্বোধনী অনুষ্ঠানে বলেন,

“যুবসমাজকে সুস্থ ধারায় এগিয়ে নিতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে মাদকসহ বিভিন্ন সামাজিক অপকর্ম থেকে দূরে রাখতে সহায়তা করবে। আমরা চাই, খেলাধুলার মাধ্যমে সদরপুরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হোক এবং এখান থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হোক।”

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি,সচেতন যুবসমাজ ও ক্রীড়া সংগঠকরা আয়োজকদের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

টুর্নামেন্টের আয়োজকরা জানিয়েছেন, মোট ৮ টি দল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। সপ্তাহব্যাপী এই টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

চরভদ্রাসনের হাজিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী উদ্বোধন, সদরপুরে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা ভিপি সাদিক কায়েস।

সদরপুরে দুলাল ফাউন্ডেশনের আয়োজনে শুরু হয়েছে এক বর্ণাঢ্য ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

প্রকাশের সময় : ১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫