, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরভদ্রাসনের হাজিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী উদ্বোধন, সদরপুরে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা ভিপি সাদিক কায়েস। চরভদ্রাসনে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। চরভদ্রাসনে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উদ্বোধন। চরভদ্রাসনে জাটকা নিধন সপ্তাহ উদ্বোধন। চরভদ্রাসনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন সাংবাদিক কুমারেশ পোদ্দার চরভদ্রাসনে নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার হাজীগঞ্জ কবরস্থানের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারী চরভদ্রাসনে সেনাবাহিনী-পুলিশের যৌথ চেকপোস্ট, ফিরছে ভোটের আস্থা চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন

কম্বোডিয়ায় সন্ত্রাসী হামলায় চরভদ্রাসনের যুবক নিহত

  • পারভেজ ইসলাম
  • প্রকাশের সময় : ১১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ১১৪ পড়া হয়েছে
  • কম্বোডিয়ায় সন্ত্রাসী হামলায় চরভদ্রাসনের যুবক নিহত
    চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি—
    কাজের সন্ধানে কম্বোডিয়ায় গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়ে নিহত হয়েছেন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার এক যুবক। নিহত যুবকের নাম সবুজ আহমেদ। তিনি গাজিটেক ইউনিয়নের নতুন দোকান এলাকার বাসিন্দা শেখ ইদ্রিসের ছেলে।
    স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে প্রায় দুই বছর আগে সবুজ আহমেদ কম্বোডিয়া যান। সেখানে কাজের বৈধ কাগজপত্র করে দেওয়ার আশ্বাসে এক দালালকে তিনি কিছু টাকা দেন। কিন্তু দীর্ঘদিন পার হয়ে গেলেও কাগজপত্র না হওয়ায় দালালের সঙ্গে সবুজের কথা কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়।
    একপর্যায়ে দালাল ও তার সহযোগীরা সবুজের ওপর হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করে। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তার সঙ্গে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় সবুজ আহমেদ মারা যান।
    সবুজের আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত পরিবারের সদস্যরা দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করেছেন।
    উল্লেখ্য, নিহত সবুজের বাবা শেখ ইদ্রিস দীর্ঘ ২০-২৫ বছর ধরে গাজিটেক ইউনিয়নের নতুন দোকান এলাকায় বসবাস করলেও বর্তমানে তিনি তার শ্বশুরবাড়ি সাদীপুরে অবস্থান করছেন।
    এ ঘটনায় প্রবাসে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা ও দালালচক্রের দৌরাত্ম্য নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।

চরভদ্রাসনের হাজিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী উদ্বোধন, সদরপুরে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা ভিপি সাদিক কায়েস।

কম্বোডিয়ায় সন্ত্রাসী হামলায় চরভদ্রাসনের যুবক নিহত

প্রকাশের সময় : ১১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬