, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরভদ্রাসনের হাজিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী উদ্বোধন, সদরপুরে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা ভিপি সাদিক কায়েস। চরভদ্রাসনে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। চরভদ্রাসনে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উদ্বোধন। চরভদ্রাসনে জাটকা নিধন সপ্তাহ উদ্বোধন। চরভদ্রাসনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন সাংবাদিক কুমারেশ পোদ্দার চরভদ্রাসনে নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার হাজীগঞ্জ কবরস্থানের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারী চরভদ্রাসনে সেনাবাহিনী-পুলিশের যৌথ চেকপোস্ট, ফিরছে ভোটের আস্থা চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন

ফরিদপুর ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের মনোনয়ন বৈধ ঘোষণা

  • আবুল কালাম,
  • প্রকাশের সময় : ০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ২৪৭ পড়া হয়েছে

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ মুজাহিদ বেগের নির্বাচনী মনোনয়নপত্র আপিলের ফলাফলে আইনগতভাবে বৈধ ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ সিদ্ধান্তে এলাকায় রাজনৈতিক অঙ্গনে স্বস্তি ও আলোচনা সৃষ্টি হয়েছে।
রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় মোঃ মুজাহিদ বেগ বলেন, “এটি সত্য ও ন্যায়ের পক্ষে একটি দারুণ বিজয়। এই রায়ের মাধ্যমে প্রমাণিত হলো—ষড়যন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে শেষ পর্যন্ত সত্যই বিজয়ী হয়।”
তিনি আরও বলেন, এখন সময় জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে বিজয়ের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার। এ সময় তিনি সকল শুভানুধ্যায়ী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মুজাহিদ বেগ আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাআল্লাহ, মডেল ফরিদপুর-৪ গঠনে সবার ভালোবাসা নিয়ে আবার এভাবে একসাথে বিজয় উদযাপন করবো।”
মনোনয়ন বৈধ ঘোষণার খবরে তাঁর সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত ফরিদপুর-৪ আসনের নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করবে।

চরভদ্রাসনের হাজিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী উদ্বোধন, সদরপুরে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা ভিপি সাদিক কায়েস।

ফরিদপুর ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের মনোনয়ন বৈধ ঘোষণা

প্রকাশের সময় : ০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬