, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরভদ্রাসনের হাজিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী উদ্বোধন, সদরপুরে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা ভিপি সাদিক কায়েস। চরভদ্রাসনে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। চরভদ্রাসনে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উদ্বোধন। চরভদ্রাসনে জাটকা নিধন সপ্তাহ উদ্বোধন। চরভদ্রাসনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন সাংবাদিক কুমারেশ পোদ্দার চরভদ্রাসনে নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার হাজীগঞ্জ কবরস্থানের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারী চরভদ্রাসনে সেনাবাহিনী-পুলিশের যৌথ চেকপোস্ট, ফিরছে ভোটের আস্থা চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন

চরভদ্রাসনে হাড় কাঁপানো শীতে দুঃস্থদের মাঝে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ।

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় তীব্র হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার চরভদ্রাসন উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫০ পিস কম্বল বিতরণ করা হয়। শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হলে তারা কিছুটা স্বস্তি ফিরে পান।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন। এ সময় তিনি বলেন, “শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সরকার সব সময় আন্তরিকভাবে কাজ করছে।  পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় আরও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝাউকান্দা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মান্নান শেখসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা।
কম্বল পেয়ে উপকারভোগীরা জানান, তীব্র শীতে এই সহায়তা তাদের জন্য অনেক বড় স্বস্তি নিয়ে এসেছে। তারা উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চরভদ্রাসনের হাজিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী উদ্বোধন, সদরপুরে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা ভিপি সাদিক কায়েস।

চরভদ্রাসনে হাড় কাঁপানো শীতে দুঃস্থদের মাঝে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ।

প্রকাশের সময় : ০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬