, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরভদ্রাসনের হাজিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী উদ্বোধন, সদরপুরে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা ভিপি সাদিক কায়েস। চরভদ্রাসনে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। চরভদ্রাসনে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উদ্বোধন। চরভদ্রাসনে জাটকা নিধন সপ্তাহ উদ্বোধন। চরভদ্রাসনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন সাংবাদিক কুমারেশ পোদ্দার চরভদ্রাসনে নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার হাজীগঞ্জ কবরস্থানের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারী চরভদ্রাসনে সেনাবাহিনী-পুলিশের যৌথ চেকপোস্ট, ফিরছে ভোটের আস্থা চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন

চরভদ্রাসনে উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় তীব্র শীতের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে চরাঞ্চলের সাধারণ মানুষ। হাড়কাঁপানো শীতে যখন কর্মহীন ও অসহায় মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, ঠিক তখনই মানবিক উদ্যোগ নিয়ে পাশে দাঁড়িয়েছে চরভদ্রাসন উপজেলা প্রশাসন।

রোববার (৪ জানুয়ারি) উপজেলা প্রশাসনের উদ্যোগে চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে মোট ৩০০টি কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ  তালুকদার, চর হরিরামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিল্লালসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চর হরিরামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে এসব কম্বল বিতরণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য স্থানগুলো হলো—
৬নং ওয়ার্ড কুলনী (ভাটিশালেপুর),
২নং ওয়ার্ড কুলনী (শালেপুর মধ্য),
১নং ওয়ার্ড বালিরটেক (হাজার বিঘা কুলনী),
বাদশার খেয়াঘাটপাড় এবং
মাসুদ খানের হাট এলাকার বিভিন্ন স্থান।
শীতবস্ত্র পেয়ে খুশি চরের দরিদ্র ও নিম্নআয়ের মানুষ। তারা জানান, নদীবেষ্টিত চরাঞ্চলে শীতের প্রকোপ বেশি থাকায় এই কম্বল তাদের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করবে। মানবিক এই উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন বলেন,
“শীতার্ত মানুষের কষ্ট লাঘব করাই আমাদের মূল লক্ষ্য। সরকারের পক্ষ থেকে পর্যায়ক্রমে আরও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে সেই সাথে বেসরকারি উদ্যোগে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান যাতে কেউ যেন শীতে কষ্ট না পায়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”
মানবিক এ উদ্যোগে স্বস্তি ফিরেছে চরাঞ্চলের অসহায় মানুষের মাঝে, যা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

চরভদ্রাসনের হাজিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী উদ্বোধন, সদরপুরে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা ভিপি সাদিক কায়েস।

চরভদ্রাসনে উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশের সময় : ০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬