, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরভদ্রাসনের হাজিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী উদ্বোধন, সদরপুরে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা ভিপি সাদিক কায়েস। চরভদ্রাসনে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। চরভদ্রাসনে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উদ্বোধন। চরভদ্রাসনে জাটকা নিধন সপ্তাহ উদ্বোধন। চরভদ্রাসনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন সাংবাদিক কুমারেশ পোদ্দার চরভদ্রাসনে নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার হাজীগঞ্জ কবরস্থানের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারী চরভদ্রাসনে সেনাবাহিনী-পুলিশের যৌথ চেকপোস্ট, ফিরছে ভোটের আস্থা চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন

ফরিদপুর–৪ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের মনোনয়নপত্র বাতিল।

  • আবুল কালাম,
  • প্রকাশের সময় : ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ২৫৫ পড়া হয়েছে

ফরিদপুর–৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয় বলে জানা গেছে।
রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, নির্বাচন বিধিমালা অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলের ক্ষেত্রে সংশ্লিষ্ট আসনের মোট ভোটারের কমপক্ষে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংযুক্ত করা বাধ্যতামূলক। যাচাই-বাছাইয়ে মুজাহিদ বেগের দাখিলকৃত মনোনয়নপত্রে ওই স্বাক্ষর তালিকায় অসঙ্গতি ও ত্রুটি পাওয়া যায়। এর মধ্যে কিছু স্বাক্ষর ভোটার তালিকার সঙ্গে মিলেনি এবং কিছু স্বাক্ষর পুনরাবৃত্তি হওয়ায় তা গ্রহণযোগ্য হয়নি।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা জানান, “নির্বাচন কমিশনের নির্দেশনা ও আইন অনুযায়ী যাচাই-বাছাই শেষে মুজাহিদ বেগের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। স্বাক্ষর সংক্রান্ত শর্ত পূরণ না হওয়ায় সিদ্ধান্তটি নেওয়া হয়।”
মনোনয়নপত্র বাতিলের খবরে এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় ভোটার ও সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন।
এদিকে মুজাহিদ বেগের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার প্রস্তুতি নিচ্ছেন এবং আইনগতভাবে বিষয়টি মোকাবিলা করবেন।
উল্লেখ্য, ফরিদপুর–৪ আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে পরিচিত। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এখানে প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

চরভদ্রাসনের হাজিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী উদ্বোধন, সদরপুরে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা ভিপি সাদিক কায়েস।

ফরিদপুর–৪ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের মনোনয়নপত্র বাতিল।

প্রকাশের সময় : ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬