, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরভদ্রাসনের হাজিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী উদ্বোধন, সদরপুরে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা ভিপি সাদিক কায়েস। চরভদ্রাসনে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। চরভদ্রাসনে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উদ্বোধন। চরভদ্রাসনে জাটকা নিধন সপ্তাহ উদ্বোধন। চরভদ্রাসনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন সাংবাদিক কুমারেশ পোদ্দার চরভদ্রাসনে নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার হাজীগঞ্জ কবরস্থানের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারী চরভদ্রাসনে সেনাবাহিনী-পুলিশের যৌথ চেকপোস্ট, ফিরছে ভোটের আস্থা চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন

চরভদ্রাসনে তীব্র শীত মোকাবেলায় ৩০০ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

  • আবুল কালাম
  • প্রকাশের সময় : ১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ২১৩ পড়া হয়েছে

তীব্র শীতের কষ্ট লাঘবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রাপ্ত কম্বল ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি ২০২৬) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, চরভদ্রাসনের আয়োজনে এবং কিশোর আলো যুব সংগঠন, চরভদ্রাসনের সহযোগিতায় মোট ৩০০ পিস কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জালাল উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মচারীবৃন্দ।

প্রথম পর্যায়ে উপজেলার ৪ নং গাজীরটেক ইউনিয়নের হাজিগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী। পরে চরভদ্রাসন সদর ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকার দুটি  গুচ্ছগ্রামের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল পেয়ে খুশি অসহায় মানুষরা বলেন, তীব্র শীতে এই কম্বল তাদের জন্য অনেক বড় সহায়তা। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন বলেন, “শীতের তীব্রতা বাড়লে পর্যায়ক্রমে আরও শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে অসহায় মানুষের পাশে থাকার এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ ধরনের উদ্যোগ শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

চরভদ্রাসনের হাজিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী উদ্বোধন, সদরপুরে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা ভিপি সাদিক কায়েস।

চরভদ্রাসনে তীব্র শীত মোকাবেলায় ৩০০ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

প্রকাশের সময় : ১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬