, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরভদ্রাসনের হাজিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী উদ্বোধন, সদরপুরে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা ভিপি সাদিক কায়েস। চরভদ্রাসনে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। চরভদ্রাসনে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উদ্বোধন। চরভদ্রাসনে জাটকা নিধন সপ্তাহ উদ্বোধন। চরভদ্রাসনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন সাংবাদিক কুমারেশ পোদ্দার চরভদ্রাসনে নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার হাজীগঞ্জ কবরস্থানের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারী চরভদ্রাসনে সেনাবাহিনী-পুলিশের যৌথ চেকপোস্ট, ফিরছে ভোটের আস্থা চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন

চরভদ্রাসনে ফল ব্যবসায়ীকে পিটিয়ে জখম, চাঁদাবাজির অভিযোগ।

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ বাজারে এক ফল ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
আহত ব্যবসায়ীর নাম শেখ ফজল (৪২)। তিনি চরসুলতানপুর গ্রামের বাসিন্দা এবং চরহাজীগঞ্জ বাজারের টংঘরে একটি ফলের দোকান ও একটি সিঙ্গারা-পুড়ির দোকান পরিচালনা করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী চর অযোধ্যা গ্রামের ফকু খালাসী (৩০) ও বেপারী ডাঙ্গী গ্রামের গিয়াস বেপারী (২৬) দীর্ঘদিন ধরে শেখ ফজলের কাছে প্রতিদিন ৫০০ টাকা করে চাঁদা দাবি করে আসছিল। ঘটনার দিন মঙ্গলবার সকাল ১০টার দিকে তারা দোকানে এসে চাঁদা দাবি করলে শেখ ফজল তা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধর করে দোকান থেকে বের করে দেয়।
পরবর্তীতে একই দিন বিকাল আনুমানিক ৩টার দিকে অভিযুক্তরা পুনরায় দোকানে এসে চাঁদা না পেয়ে লোহার এসএস পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে শেখ ফজলের মাথা ও হাতে গুরুতর জখম হয়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহত ব্যবসায়ীর স্ত্রী পারভীন আক্তার (৩২) বাদী হয়ে চরভদ্রাসন থানায় চাঁদাবাজি ও মারধরের অভিযোগে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তবে এ বিষয়ে বুধবার বিকেলে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান,
“প্রাথমিক তদন্তে চাঁদাবাজির কোনো প্রমাণ পাওয়া যায়নি। সিঙ্গারা-পুড়ি প্যাকেট করা নিয়ে তুচ্ছ ঘটনার জেরে এই মারধরের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”
পুলিশ জানায়, অভিযোগের তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চরভদ্রাসনের হাজিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী উদ্বোধন, সদরপুরে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা ভিপি সাদিক কায়েস।

চরভদ্রাসনে ফল ব্যবসায়ীকে পিটিয়ে জখম, চাঁদাবাজির অভিযোগ।

প্রকাশের সময় : ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫