, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরভদ্রাসনের হাজিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী উদ্বোধন, সদরপুরে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা ভিপি সাদিক কায়েস। চরভদ্রাসনে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। চরভদ্রাসনে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উদ্বোধন। চরভদ্রাসনে জাটকা নিধন সপ্তাহ উদ্বোধন। চরভদ্রাসনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন সাংবাদিক কুমারেশ পোদ্দার চরভদ্রাসনে নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার হাজীগঞ্জ কবরস্থানের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারী চরভদ্রাসনে সেনাবাহিনী-পুলিশের যৌথ চেকপোস্ট, ফিরছে ভোটের আস্থা চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন

যশোর শার্শা আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

  1. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৮৫/১ (শার্শা) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন ইদ্রিস আলী।
    অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে শার্শা মিনি স্টেডিয়ামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে উচ্চ শব্দে মাইক বাজিয়ে সমাবেশ ও গণসংযোগ করেছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। এ সময় তার সঙ্গে থাকা নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়।

বিএনপির এই বিদ্রোহী প্রার্থী সমাবেশ ও গণসংযোগ করে বিভিন্নভাবে আচরণবিধি লঙ্ঘন করেছেন। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন মহল মনে করছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাচন কমিশনের আরও কঠোর অবস্থান প্রয়োজন।

এদিকে তফসিলভুক্ত নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, কোনো সংসদ সদস্য প্রার্থী ভোট গ্রহণের কমপক্ষে তিন সপ্তাহ আগে প্রকাশ্য সভা, মিছিল, স্লোগান কিংবা গণসংযোগসহ কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। এ নিয়মের ব্যত্যয় ঘটায় বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলে ওয়াহিদ বলেন- এটা আচরণবিধি লঙ্ঘন হয় কিনা আমি একটু শিওর হয়ে নিই। তবে এটা নির্বাচনী আইনের মধ্যে পড়ে না। যদি আচরণবিধি লঙ্ঘন হয়ে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমি অলরেডি এ বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছি। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি।

চরভদ্রাসনের হাজিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী উদ্বোধন, সদরপুরে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা ভিপি সাদিক কায়েস।

যশোর শার্শা আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

প্রকাশের সময় : ০৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫