, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরভদ্রাসনের হাজিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী উদ্বোধন, সদরপুরে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা ভিপি সাদিক কায়েস। চরভদ্রাসনে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। চরভদ্রাসনে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উদ্বোধন। চরভদ্রাসনে জাটকা নিধন সপ্তাহ উদ্বোধন। চরভদ্রাসনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন সাংবাদিক কুমারেশ পোদ্দার চরভদ্রাসনে নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার হাজীগঞ্জ কবরস্থানের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারী চরভদ্রাসনে সেনাবাহিনী-পুলিশের যৌথ চেকপোস্ট, ফিরছে ভোটের আস্থা চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন

ফরিদপুর ৪ আসনে বিএনপি’র প্রার্থীর মনোনয়ন দাখিল।

  • আবুল কালাম,
  • প্রকাশের সময় : ১১:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ১৭৫ পড়া হয়েছে

ফরিদপুর-৪ (ভাংগা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মনোনয়ন দাখিলের শেষ দিনে সোমবার বিকেলে বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল তার মনোনয়ন দাখিল করেছেন। চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জালাল উদ্দিন মনোনয়ন পত্র গ্রহণ করেন। এ সময় উপজেলা নির্বাচন অফিসার স্বপন সাহা উপস্থিত ছিলেন।

জানা যায়, ফরিদপুর-৪ আসনে বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুল সোমবার সকালেই ভাংগা উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মূল মনোনয়ন পত্র দাখিল করেন। পরে একই দিন বিকেলে চরভদ্রাসন সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্রের ছায়া কপি দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শহিদুল ইসলাম বাবুল বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং মানুষ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। তিনি আসন্ন সংসদ নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফরিদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল হক শাহজাদা মিয়া, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, চরভদ্রাসন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সভাপতি ওয়াহিদুজ্জামান মোল্লা, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান দুলাল প্রমুখ। এছাড়া উপজেলা বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চরভদ্রাসনের হাজিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী উদ্বোধন, সদরপুরে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা ভিপি সাদিক কায়েস।

ফরিদপুর ৪ আসনে বিএনপি’র প্রার্থীর মনোনয়ন দাখিল।

প্রকাশের সময় : ১১:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫