, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরভদ্রাসনের হাজিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী উদ্বোধন, সদরপুরে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা ভিপি সাদিক কায়েস। চরভদ্রাসনে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। চরভদ্রাসনে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উদ্বোধন। চরভদ্রাসনে জাটকা নিধন সপ্তাহ উদ্বোধন। চরভদ্রাসনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন সাংবাদিক কুমারেশ পোদ্দার চরভদ্রাসনে নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার হাজীগঞ্জ কবরস্থানের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারী চরভদ্রাসনে সেনাবাহিনী-পুলিশের যৌথ চেকপোস্ট, ফিরছে ভোটের আস্থা চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন

ফরিদপুরে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন কম্বলের আশায় দিন কাটছে অসহায় মানুষের

Oplus_16908288

ফরিদপুরে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, কম্বলের আশায় দিন কাটছে অসহায় মানুষের
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে চলমান তীব্র শীত জনজীবনকে চরমভাবে বিপর্যস্ত করে তুলেছে। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল, অসহায় ও দরিদ্র মানুষগুলো। শীতবস্ত্রের অভাবে খোলা আকাশের নিচে কিংবা জরাজীর্ণ ঘরে বসবাসকারী এসব মানুষের দিন কাটছে চরম কষ্টে। শীত নিবারণের একমাত্র ভরসা এখন একটি কম্বল।
এমন পরিস্থিতিতে ফরিদপুরের তীব্র শীতে জর্জরিত অসহায় দরিদ্র পরিবারগুলো তাকিয়ে আছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মানবিক ব্যক্তিত্ব এ কে আজাদের দিকে। প্রতি বছরের ন্যায় এবারও তিনি যদি পর্যাপ্ত কম্বল বিতরণ করেন, তবে শীতের এই দুঃসহ সময়ে কিছুটা হলেও স্বস্তি ফিরে পাবে জেলার হাজারো অসহায় মানুষ।
স্থানীয়রা জানান, অতীতেও দুর্যোগ ও সংকটময় সময়ে এ কে আজাদ ফরিদপুরের মানুষের পাশে দাঁড়িয়েছেন। শীত মৌসুম এলেই তার উদ্যোগে বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করা হয়, যা দরিদ্র মানুষের কাছে আশীর্বাদস্বরূপ। এবছরও তার মানবিক সহায়তার প্রত্যাশায় দিন গুনছে চরাঞ্চল, গ্রাম ও শহরের বস্তি এলাকার মানুষ।
এক অসহায় বৃদ্ধ বলেন, “শীত খুব পড়ছে, রাতে ঘুমানো যায় না। যদি একটা কম্বল পাই, তাহলে অনেক উপকার হতো।” একই কথা জানান নারী ও শিশুদের অভিভাবকরাও।
সামাজিক ও মানবিক মহলের প্রত্যাশা, ফরিদপুরের মানুষের দুঃখ-কষ্টের কথা বিবেচনায় নিয়ে এ কে আজাদ আবারও এগিয়ে আসবেন। তার সহায়তায় তীব্র শীতের প্রকোপ থেকে রক্ষা পাবে অসংখ্য ছিন্নমূল ও দরিদ্র পরিবার—এমনটাই বিশ্বাস ফরিদপুরবাসীর।

চরভদ্রাসনের হাজিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী উদ্বোধন, সদরপুরে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা ভিপি সাদিক কায়েস।

ফরিদপুরে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন কম্বলের আশায় দিন কাটছে অসহায় মানুষের

প্রকাশের সময় : ০৮:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫