ফরিদপুরের গণমানুষের আস্থাভাজন ও মানবিক নেতৃত্বের প্রতীক এ কে আজাদের পরিবার আবারও স্পষ্টভাবে জানিয়েছে—জনগণের সেবা কখনোই নির্বাচন বা পদ-পদবীর ওপর নির্ভরশীল নয়। এবারের জাতীয় সংসদ নির্বাচনে এ কে আজাদের অংশগ্রহণ না করা প্রসঙ্গে ফরিদপুরবাসীর প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন তারা।
এ কে আজাদের পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ফরিদপুরের মানুষই তাদের রাজনীতির মূল শক্তি ও অনুপ্রেরণা। বাস্তব পরিস্থিতি ও সময়ের প্রেক্ষাপটে এবারের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ সম্ভব না হলেও জনগণের প্রতি দায়িত্ব ও ভালোবাসায় কোনো ভাটা পড়বে না।
বিবৃতিতে আরও বলা হয়, প্রাকৃতিক দুর্যোগ, সামাজিক সংকট কিংবা ব্যক্তিগত যেকোনো সমস্যায় অতীতের মতো ভবিষ্যতেও ফরিদপুরের মানুষের পাশে থাকবে এ কে আজাদের পরিবার। মানবিক সহায়তা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম আগের ধারাবাহিকতায় অব্যাহত থাকবে।
জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করায় যদি সাধারণ জনগণের মনে কোনো কষ্ট বা অভিমান তৈরি হয়ে থাকে, সে ক্ষেত্রে ফরিদপুরবাসীর কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার উদার আহ্বান জানানো হয়। একই সঙ্গে জনগণের অব্যাহত ভালোবাসা, আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বিবৃতির শেষাংশে বলা হয়, ফরিদপুরের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চলমান থাকবে। জনগণের পাশে থেকে, জনগণের শক্তিকে সঙ্গী করেই আগামীর পথচলা অব্যাহত রাখবে এ কে আজাদের পরিবার।
শিরোনাম :
চরভদ্রাসনের হাজিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী উদ্বোধন, সদরপুরে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা ভিপি সাদিক কায়েস।
চরভদ্রাসনে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
চরভদ্রাসনে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উদ্বোধন।
চরভদ্রাসনে জাটকা নিধন সপ্তাহ উদ্বোধন।
চরভদ্রাসনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন সাংবাদিক কুমারেশ পোদ্দার
চরভদ্রাসনে নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার
হাজীগঞ্জ কবরস্থানের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারী
চরভদ্রাসনে সেনাবাহিনী-পুলিশের যৌথ চেকপোস্ট, ফিরছে ভোটের আস্থা
চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন
জাতীয় নির্বাচনে অংশ না নিলেও ফরিদপুরের মানুষের সেবায় অটল এ কে আজাদের পরিবার ধৈর্য ধারণ ও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান
-
ফরিদপুর প্রতিনিধিঃ - প্রকাশের সময় : ০৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- ৬৩১ পড়া হয়েছে










