-
ফরিদপুর-৩ আসনের রাজনীতিতে আজ এক অনন্য নাম—জনাব এ কে আজাদ। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ কেবল একজন শিল্পপতি নন, তিনি ফরিদপুরের সাধারণ মানুষের আস্থার প্রতীক, বিপদের সময় নির্ভরতার শেষ ঠিকানা।
প্রাকৃতিক দুর্যোগ, করোনা মহামারি, বন্যা, তীব্র শীত, খাদ্য সংকট, কর্মসংস্থান, বাসস্থান, স্বাস্থ্য ও চিকিৎসা—প্রতিটি সংকটময় মুহূর্তে রাষ্ট্রযন্ত্র যখন অনেক সময় নীরব থেকেছে, তখন এ কে আজাদ ফরিদপুরের মানুষের পাশে দাঁড়িয়েছেন সাহসী অভিভাবকের মতো। ঈদ ও দুর্গাপূজায় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ তার দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকে—কবে তিনি আসবেন, কবে আবার সাধারণ মানুষের কষ্ট লাঘব করবেন।
ফরিদপুরের মানুষ স্পষ্ট ভাষায় বলছেন—এ কে আজাদ এমন একজন নেতা, যার কাছে সব শ্রেণি-পেশার মানুষ নিরাপদ। তিনি সন্ত্রাস, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও বালুদস্যুদের বিরুদ্ধে আপসহীন। অপরাধী ও দখলদারদের রাজনীতিতে তিনি কখনো প্রশ্রয় দেননি—এটাই তাকে আলাদা করেছে অন্যদের থেকে।
সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনে এ কে আজাদ অংশ নেবেন না—এমন খবরে ফরিদপুর-৩ আসনের মানুষ চরম উদ্বেগ ও ক্ষোভে ফেটে পড়েছেন। এলাকাবাসীর আশঙ্কা, তিনি নির্বাচনে না এলে ফরিদপুর-৩ আসন নেতৃত্বশূন্য হয়ে পড়বে এবং রাজনীতিতে অপশক্তির উত্থানের পথ প্রশস্ত হবে।
এলাকাবাসীর কণ্ঠে আজ একটাই দাবি—যেকোনো মূল্যে জনাব এ কে আজাদকে ফরিদপুর-৩ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে দেখতে চান তারা। তাদের মতে, এ কে আজাদ ছাড়া ফরিদপুর-৩ আসনে জনগণের কথা বলার মতো গ্রহণযোগ্য, সৎ ও শক্তিশালী বিকল্প নেতৃত্ব নেই।
ফরিদপুরের মানুষ বিশ্বাস করেন—এ কে আজাদ নির্বাচনে এলে উন্নয়ন, নিরাপত্তা ও ন্যায়ভিত্তিক রাজনীতির নতুন দিগন্ত উন্মোচিত হবে। এখন দেখার বিষয়, জনগণের এই ঐক্যবদ্ধ আহ্বানে তিনি সাড়া দেন কি না।
শিরোনাম :
চরভদ্রাসনের হাজিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী উদ্বোধন, সদরপুরে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা ভিপি সাদিক কায়েস।
চরভদ্রাসনে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
চরভদ্রাসনে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উদ্বোধন।
চরভদ্রাসনে জাটকা নিধন সপ্তাহ উদ্বোধন।
চরভদ্রাসনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন সাংবাদিক কুমারেশ পোদ্দার
চরভদ্রাসনে নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার
হাজীগঞ্জ কবরস্থানের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারী
চরভদ্রাসনে সেনাবাহিনী-পুলিশের যৌথ চেকপোস্ট, ফিরছে ভোটের আস্থা
চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন
ফরিদপুর-৩ আসনে নেতৃত্বের একমাত্র ভরসা এ কে আজাদ, প্রার্থী না হওয়ার খবরে জনরোষ।
-
পারভেজ ইসলাম - প্রকাশের সময় : ১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- ১৩২০ পড়া হয়েছে










