, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরভদ্রাসনের হাজিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী উদ্বোধন, সদরপুরে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা ভিপি সাদিক কায়েস। চরভদ্রাসনে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। চরভদ্রাসনে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উদ্বোধন। চরভদ্রাসনে জাটকা নিধন সপ্তাহ উদ্বোধন। চরভদ্রাসনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন সাংবাদিক কুমারেশ পোদ্দার চরভদ্রাসনে নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার হাজীগঞ্জ কবরস্থানের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারী চরভদ্রাসনে সেনাবাহিনী-পুলিশের যৌথ চেকপোস্ট, ফিরছে ভোটের আস্থা চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন

চরভদ্রাসনে সরিষার আবাদ বেড়েছে

  • পারভেজ ইসলাম
  • প্রকাশের সময় : ১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ১৪০ পড়া হয়েছে

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় চলতি রবি মৌসুমে সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় মোট ১ হাজার ৩১০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। গত বছর একই মৌসুমে এ উপজেলায় সরিষার আবাদ ছিল ১ হাজার ২৮০ হেক্টর। ফলে গত বছরের তুলনায় চলতি বছরে সরিষার আবাদ বেড়েছে ৩০ হেক্টর।

স্থানীয় কৃষকদের আগ্রহ বৃদ্ধি, উন্নত জাতের বীজ ব্যবহার এবং অনুকূল আবহাওয়ার কারণে সরিষা চাষে এই অগ্রগতি এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরিষা চাষ লাভজনক হওয়ায় দিন দিন কৃষকরা এ ফসলে ঝুঁকছেন।

এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম বলেন, “চলতি মৌসুমে সরিষার আবাদ গত বছরের তুলনায় বেড়েছে। কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ সরবরাহ, সঠিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ এবং মাঠ পর্যায়ে নিয়মিত পরামর্শ দেওয়ার ফলে এ বৃদ্ধি সম্ভব হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভালো ফলনের আশা করা যাচ্ছে। সে আরো বলে
সরিষা আবাদ আরও সম্প্রসারণের লক্ষ্যে কৃষকদের প্রণোদনা ও কারিগরি সহায়তা অব্যাহত রাখা হয়েছে। ফলন ভালো হলে কৃষকদের আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি দেশের ভোজ্যতেলের চাহিদা পূরণেও তা ভূমিকা রাখবে।

চরভদ্রাসনের হাজিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী উদ্বোধন, সদরপুরে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা ভিপি সাদিক কায়েস।

চরভদ্রাসনে সরিষার আবাদ বেড়েছে

প্রকাশের সময় : ১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫