, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরভদ্রাসনের হাজিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী উদ্বোধন, সদরপুরে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা ভিপি সাদিক কায়েস। চরভদ্রাসনে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। চরভদ্রাসনে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উদ্বোধন। চরভদ্রাসনে জাটকা নিধন সপ্তাহ উদ্বোধন। চরভদ্রাসনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন সাংবাদিক কুমারেশ পোদ্দার চরভদ্রাসনে নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার হাজীগঞ্জ কবরস্থানের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারী চরভদ্রাসনে সেনাবাহিনী-পুলিশের যৌথ চেকপোস্ট, ফিরছে ভোটের আস্থা চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন

নাব্যতা সংকটে নয়া বাড়ি–হাজিগঞ্জ আন্তঃজেলা ফেরিঘাট, খননের উদ্যোগ নেই প্রশাসনের

  • আবুল কালাম,
  • প্রকাশের সময় : ০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ১০৪ পড়া হয়েছে

oplus_0

নাব্যতা সংকটের কারণে নয়া বাড়ি–হাজিগঞ্জ আন্তঃজেলা ফেরিঘাটে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও যানবাহন চালকরা।
দীর্ঘদিন ধরে নদীর তলদেশে পলি জমে ফেরিঘাটের চ্যানেল সংকুচিত হয়ে পড়ায় নৌযান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে করে দুই জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো খনন উদ্যোগ নেওয়া হয়নি। ফলে ফেরিঘাট এলাকায় প্রায়ই নৌযান আটকে পড়ছে, সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। জরুরি রোগী পরিবহন, কৃষিপণ্য পরিবহন ও দৈনন্দিন যাতায়াতে মারাত্মক প্রভাব পড়ছে।

এলাকাবাসী জানান, বর্ষা মৌসুমে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও শুকনো মৌসুমী ভয়াবহ আকার ধারণ করে। নাব্যতা সংকটের কারণে মাঝনদীতে নৌযান থেমে যেতে দেখা যায়, যা যাত্রীদের জন্য ঝুঁকিপূর্ণ। ব্যবসায়ীরা বলছেন, পণ্য পরিবহনে বিলম্ব হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল অবিলম্বে জরুরি ভিত্তিতে ড্রেজিং (খনন) কার্যক্রম শুরুর দাবি জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত খনন না হলে এই গুরুত্বপূর্ণ আন্তঃজেলা ফেরিঘাট অচল হয়ে পড়বে এবং পুরো অঞ্চলের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।

এলাকাবাসীর জোর দাবি—যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দ্রুত নয়া বাড়ি–হাজিগঞ্জ ফেরিঘাটে নাব্যতা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।

চরভদ্রাসনের হাজিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী উদ্বোধন, সদরপুরে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা ভিপি সাদিক কায়েস।

নাব্যতা সংকটে নয়া বাড়ি–হাজিগঞ্জ আন্তঃজেলা ফেরিঘাট, খননের উদ্যোগ নেই প্রশাসনের

প্রকাশের সময় : ০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫