, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চরভদ্রাসনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন সাংবাদিক কুমারেশ পোদ্দার চরভদ্রাসনে নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার হাজীগঞ্জ কবরস্থানের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারী চরভদ্রাসনে সেনাবাহিনী-পুলিশের যৌথ চেকপোস্ট, ফিরছে ভোটের আস্থা চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন ফরিদপুর-৪ আসনে ৮ প্রার্থীর লড়াই: অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় ভোটাররা চরভদ্রাসনে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন। চরভদ্রাসনে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনের প্রস্তুতি সম্পন্ন ফরিদপুর ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের মনোনয়ন বৈধ ঘোষণা

চরভদ্রাসন উপজেলায় মহান বিজয় দিবসে ঢিলেঢালাভাবে পতাকা উত্তোলন।

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন কার্যক্রম ঢিলেঢালা ভাবে সম্পন্ন হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিজয় দিবসের মতো একটি গুরুত্বপূর্ণ জাতীয় দিবসে সরকারি-বেসরকারি ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনায় যথাযথভাবে পতাকা উত্তোলন ও আনুষ্ঠানিকতা চোখে পড়েনি।

সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, অনেক সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে সময়মতো জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। কোথাও কোথাও পতাকা উত্তোলন করা হলেও তা ছিল নিয়ম বহির্ভূত ও আনুষ্ঠানিকতার অভাবযুক্ত।

স্থানীয় সচেতন নাগরিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবময় দিন। এই দিনে এমন অবহেলা জাতির ইতিহাস ও শহীদদের আত্মত্যাগের প্রতি অসম্মান। তারা ভবিষ্যতে বিজয় দিবসসহ অন্যান্য জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা জানান, জনবল সংকটের কারণে কিছু ঘাটতি থাকতে পারে। তবে আগামীতে জাতীয় দিবসগুলো আরও গুরুত্বসহকারে পালনের আশ্বাস দেন তারা।

এদিকে সাধারণ মানুষের প্রত্যাশা, মহান বিজয় দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে চরভদ্রাসনে যেন ভবিষ্যতে যথাযথ মর্যাদা, উৎসাহ ও দেশপ্রেমের আবহে সব কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

চরভদ্রাসনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন সাংবাদিক কুমারেশ পোদ্দার

চরভদ্রাসন উপজেলায় মহান বিজয় দিবসে ঢিলেঢালাভাবে পতাকা উত্তোলন।

প্রকাশের সময় : ০১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫